ভূমিকা

Google-এর অন্যতম উদ্দেশ্য হল পৃথিবীর সব তথ্য এক জায়গায় একত্রিত করা ও তা বিশ্বের সকলের জন্য উপলভ্য ও উপযোগী করে তোলা। লোকেশন সংক্রান্ত তথ্য এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাড়ি চালানোর দিকনির্দেশ থেকে শুরু করে আপনার সার্চ ফলাফলে আশেপাশের জিনিসগুলি দেখানো, কোনও রেস্তোরাঁয় ভিড় থাকলে তা দেখানোর মাধ্যমে লোকেশন সংক্রান্ত তথ্য Google-এর সমস্ত পরিষেবায় আপনার অভিজ্ঞতাকে আরও প্রাসঙ্গিক এবং উপযোগী করে তোলে।

এছাড়াও লোকেশন সংক্রান্ত তথ্য প্রোডাক্টের কিছু মূল সুবিধা প্রদান করতে সাহায্য করে যেমন, কোনও ওয়েবসাইটকে সঠিক ভাষায় দেখানো বা Google-এর পরিষেবাগুলিকে নিরাপদ রাখতে সাহায্য করা।

আপনি যখন Google-এর প্রোডাক্ট এবং পরিষেবা ব্যবহার করেন তখন Google লোকেশন সংক্রান্ত তথ্য সহ ডেটা কীভাবে ব্যবহার করে তার বিবরণ Google-এর গোপনীয়তা নীতিতে দেওয়া আছে। Google লোকেশনের যেসব তথ্য ব্যবহার করে তার বিষয়ে অতিরিক্ত তথ্য এবং লোকেশন তথ্য যেভাবে ব্যবহার করে তা আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে অতিরিক্ত তথ্য এই পৃষ্ঠায় দেওয়া হয়েছে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য কিছু ডেটা ব্যবহার ও ম্যানেজ করার বিষয়টি পরিবর্তিত হতে পারে। Google এর Google অ্যাকাউন্ট এর জন্য গোপনীয়তা বিজ্ঞপ্তি এবং বাচ্চাদের জন্য প্রোফাইল Family Link ব্যবহার করে ম্যানেজ করা এবং Google-এর কিশোরদের জন্য গোপনীয়তা সম্পর্কিত গাইড-এ আরও জানুন।

Google কীভাবে লোকেশন সম্পর্কিত তথ্য পাঠায়?

Google নানাভাবে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করে, এটি নির্ভর করে পরিষেবা ও ফিচার কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং লোকজনের ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংসের উরে। Google মূলত কোন কোন উপায়ে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারে, এখানে তার কয়েকটি বিবরণ দেওয়া হল।

অভিজ্ঞতা কার্যকরী করতে

Google প্রোডাক্ট ও পরিষেবার সাথে ইন্টার‌্যাক্ট করার সময় ব্যবহারকারীদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করতে, Google লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করতে বা সেভ করতে পারে। যেমন, প্রাসঙ্গিক স্থানীয় ও দ্রুত সার্চ ফলাফল দেখানো, লোকজনের দৈনন্দিন যাতায়াতের জন্য ট্রাফিকের পূর্বাভাষ দেওয়া এবং ব্যক্তিগত প্রয়োজনীয়তা অনুসারে সাজেশন দেওয়ার মতো কাজগুলি করতে। যেমন, কখন সিনেমার শো রয়েছে তা সার্চ করছেন এমন কেউ অবশ্যই তার আশেপাশের সিনেমা হলেই যেতে চাইবেন, অন্য শহরে নয়। Google Maps-এ, লোকেশন সংক্রান্ত তথ্য, লোকজনকে ম্যাপে তাদের লোকেশন খুঁজে নিতে সহায়তা করে এবং তারা যে জায়গায় যেতে চান সেখানে পৌঁছাতে সাহায্য করে।

লোকজন যেসব জায়গায় গিয়েছিলেন তা তাদের মনে রাখতে সাহায্য করতে

টাইমলাইনের সাহায্যে ব্যবহারকারীরা তাদের সাইন-ইন করা ডিভাইসের মাধ্যমে আগে কোথায় গিয়েছেন, তা দেখতে ও মনে করতে পারবেন। টাইমলাইন হল একটি Google অ্যাকাউন্ট সেটিং যা আপনার প্রতিটি ডিভাইসের সাহায্যে আপনার যাওয়া জায়গা এবং ব্যবহার করা রুটের একটি ম্যাপ তৈরি করে। আপনি টাইমলাইন ব্যবহার করার জন্য বেছে নিলে, আপনার ডিভাইসের সুনির্দিষ্ট লোকেশন নিয়মিতভাবে আপনার ডিভাইস এবং ব্যক্তিগত ম্যাপে সেভ হয়। Google অ্যাপ খোলা না থাকলেও এই তথ্য সেভ করা হয়। এই তথ্য যেকোনও সময়ে টাইমলাইনে দেখা বা সেটি থেকে মুছে ফেলা যেতে পারে।

লোকজনকে দ্রুত জিনিস খুঁজে পেতে এবং আরও সুবিধাজনক ফলাফল পেতে সাহায্য করতে

যেমন, Search পরিষেবার ইতিহাস হল Google অ্যাকাউন্ট সেটিংস যা সাইন-ইন করা ব্যবহারকারীদের Search, Maps ও Shopping-এর মতো পরিষেবা থেকে অ্যাক্টিভিটি ও লোকেশনের মতো সংশ্লিষ্ট তথ্য সেভ করতে দেয়। Search পরিষেবায় পছন্দমতো সাজেশন সেটিং চালু করা থাকলে, এইসব পরিষেবা এমন ফলাফল, কিউরেট করা ফিড এবং AI থেকে পাওয়া উত্তর দিতে পারে যা আগে আপনার সার্চ করা সাধারণ এলাকার সাথে প্রাসঙ্গিক।

আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে

আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে আপনার লোকেশন সম্পর্কিত তথ্য Google-কে সাহায্য করতে পারবে। আপনি যখন কোনও কিছু সার্চ করেন, যেমন, “আমার কাছাকাছি জুতোর দোকান,” তখন আপনার কাছাকাছি জুতোর দোকানের বিজ্ঞাপন দেখানোর জন্য লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হতে পারে। অথবা মনে করুন যে আপনি পোষ্যর বিমা সংক্রান্ত সার্চ করছেন, আলাদা এলাকার বিজ্ঞাপনদাতারা আলাদা সুবিধা দেখাতে পারে। বিজ্ঞাপন দেখাতে কীভাবে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হয় সেই সম্পর্কে আরও জানুন

অভিজ্ঞতা আরও নিরাপদ করতে

Google, কিছু প্রাথমিক পরিষেবা প্রদান করার জন্য আপনার লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করে যেমন, সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে বা নতুন কোনও শহর থেকে সাইন-ইন করার ক্ষেত্রে।

পরিচয় গোপন করে কমিউনিটি সংক্রান্ত জনপ্রিয় ভিডিও ও অনুমান দেখানো এবং রিসার্চ করার জন্য

এছাড়াও Google গবেষণা এবং কমিউনিটি ট্রেন্ড দেখাতে এগ্রিগেট করা ও পরিচয় গোপন করা লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে।

আরও কোন কোন উপায়ে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হয় তা দেখতে, Google-এর গোপনীয়তা নীতি দেখুন।

আমার Android ডিভাইস ও অ্যাপে কীভাবে লোকেশন কাজ করে?

আপনার ডিভাইসের লোকেশন থেকে স্থানীয় সার্চ ফলাফল, যাতায়াতের পূর্বাভাষ ও কাছাকাছি রেস্তোরাঁ পেতে পারেন। লোকেশন পরিষেবা আপনার ডিভাইসের লোকেশন অনুমান করতে পারবে কিনা, সেটি আপনার মোবাইল ফোন অথবা ট্যাবলেটের Android ডিভাইস সেটিংস থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও, আপনার ডিভাইসের নির্দিষ্ট অ্যাপ ও পরিষেবা, ডিভাইসের লোকেশন ব্যবহার করতে পারবে কিনা তাও কন্ট্রোল করতে পারবেন।

কীভাবে ডিভাইসের লোকেশন ব্যবহার হয় তা আপনি অ্যাপে কন্ট্রোল করতে পারবেন

ডিভাইসের লোকেশন ব্যবহার করার অনুমতি কোন কোন অ্যাপের থাকে, আপনার Android ডিভাইস সেটিংস থেকে তা কন্ট্রোল করতে পারবেন। কোনও অ্যাপ সুনির্দিষ্ট বা আনুমানিক লোকেশন অ্যাক্সেস করতে পারবে কিনা, সেটিংস থেকে তা বেছে নেওয়ার নিয়ন্ত্রণ আপনার আছে। আমরা কন্ট্রোল করার সু্বিধা যোগ করেছি, যার ফলে আপনি অ্যাপের লোকেশন অ্যাক্সেস করা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। অ্যাপ আপনাকে জিজ্ঞাসা করবে, কোনও অ্যাপ যেকোনও সময়, শুধুমাত্র অ্যাপ ব্যবহার করাকালীন, প্রত্যেক বার অথবা আদৌ কখনও ডিভাইসের লোকেশন অ্যাক্সেস করতে পারবে কিনা। আপনার ডিভাইসে Android-এর কোন ভার্সন চলছে তার উপরে এইসব সেটিংস ও কন্ট্রোলের উপলভ্যতা নির্ভর করে। আরও জানুন

আপনার ডিভাইস লোকেশন কীভাবে কাজ করে

জিপিএস, সেন্সর (যেমন অ্যাকসিলরোমিটার, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার ও ব্যারোমিটার), মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল ও ওয়াই-ফাই সিগন্যাল সহ আলাদা আলাদা ইনপুট ব্যবহার করে, Android ডিভাইস লোকেশন অনুমান করে, যা নির্ভর করে আপনার ডিভাইস সেটিংসের উপরে। যথাসম্ভব নিখুঁত লোকেশন অনুমান করার জন্য, যেসব ডিভাইসে প্রয়োজনীয় অনুমতি রয়েছে সেগুলির অ্যাপ ও পরিষেবায় এইসব ইনপুট ব্যবহার করা হতে পারে। Android ডিভাইসের লোকেশন সেটিংস সম্পর্কে আরও জানুন

ডিভাইসের লোকেশন অনুমান করার জন্য মোবাইল ও ওয়াই-ফাই নেটওয়ার্ক সিগন্যাল, Android-কে সাহায্য করতে পারে। বিশেষ করে এমন পরিবেশে যেখানে জিপিএস সিগন্যাল উপলভ্য নেই বা ঠিকমতো কাজ করছে না, এর মধ্যে ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল অথবা ইন্ডোর অন্তর্ভুক্ত। Google লোকেশন অ্যাকুরেসি (GLA, যা Google লোকেশন সার্ভিস নামেও পরিচিত) হল এমন একটি Google পরিষেবা যা ডিভাইসের লোকেশন অনুমান করতে এইসব সিগন্যাল ব্যবহার করে।

চালু থাকা অবস্থায় এটিতে আরও নিখুঁত লোকেশনের সুবিধা দিতে, কোনও নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্কিত নয় এমন সাময়িক রোটেটিং ডিভাইস আইডেন্টিফায়ার ব্যবহার করে আপনার Android ডিভাইস থেকে GLA, পর্যায়ক্রমে লোকেশন সম্পর্কিত তথ্য সংগ্রহ করে—এর মধ্যে রয়েছে জিপিএস এবং ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট সংক্রান্ত তথ্য, মোবাইল নেটওয়ার্ক ও ডিভাইস সেন্সর। লোকেশন অ্যাকুরেসি উন্নত করতে ও লোকেশন ভিত্তিক পরিষেবা দিতে GLA এই তথ্য ব্যবহার করে, এর মধ্যে ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট ও মোবাইল নেটওয়ার্ক টাওয়ার দিয়ে Crowdsource করা ম্যাপ বিল্ডিং অন্তর্ভুক্ত।

আপনার Android ডিভাইসের লোকেশন সেটিংস থেকে যে কোনও সময় GLA বন্ধ করতে পারবেন। এমনকি GLA বন্ধ করা থাকলেও আপনার Android ডিভাইসের লোকেশন কাজ করা চালিয়ে যাবে এবং ডিভাইসের লোকেশন অনুমান করার জন্য শুধুমাত্র জিপিএস ও ডিভাইস সেন্সরে উত্তর দেবে।

Google কীভাবে আমার লোকেশন জানতে পারে?

আপনার ব্যবহার করা কিছু পরিষেবা ও প্রোডাক্ট আরও সহায়ক করে তোলার ব্যাপারে সাহায্য করতে, Google আপনার ব্যবহার করা প্রোডাক্ট ও বেছে নেওয়া সেটিংসের উপরে নির্ভর করে লোকেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য ব্যবহার করতে পারে।

রিয়েল-টাইম সিগন্যাল থেকে লোকেশন সংক্রান্ত এই তথ্য আসতে পারে, যেমন আপনার IP অ্যাড্রেস অথবা আপনার ডিভাইস এবং এছাড়াও Google Sites ও পরিষেবায় আপনার সেভ করা অ্যাক্টিভিটি। এইসব Google মুখ্য পন্থা অবলম্বন করে তথ্য পেতে পারে।

আপনার IP অ্যাড্রেস থেকে

IP অ্যাড্রেসকে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়, একটি নম্বর যা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দ্বারা আপনার ডিভাইস বা আপনার কম্পিউটারের জন্য অ্যাসাইন করা হয়। আপনার ব্যবহার করা ওয়েবসাইট ও পরিষেবা এবং আপনার ডিভাইসের মধ্যে কানেকশন তৈরি করতে IP অ্যাড্রেস ব্যবহার হয়।

অন্যান্য অনেক ইন্টারনেট পরিষেবার মতো, আপনি যে এলাকায় রয়েছেন সেখানের কিছু প্রাথমিক পরিষেবা—প্রাসঙ্গিক তথ্য, যেমন এখন কটা বাজে অথবা সন্দেহজনক অ্যাক্টিভিটি মুছে দিয়ে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রেখে দেওয়া, যেমন নতুন কোনও শহর থেকে সাইন-ইন করা—দিতে Google, সাধারণ এলাকা সম্পর্কে তথ্য ব্যবহার করতে পারে।

মনে রাখবেন: ইন্টারনেট ট্রাফিক পাঠানোর ও পাওয়ার জন্য ডিভাইসের একটি IP অ্যাড্রেস প্রয়োজন হয়। IP অ্যাড্রেস মোটামুটিভাবে ভৌগোলিক লোকেশনের ভিত্তিতে হয়। এর মানে হল, google.com সহ আপনার ব্যবহার করা যেকোনও অ্যাপ, পরিষেবা অথবা ওয়েবসাইট, হয়ত আপনার IP অ্যাড্রেস থেকে পাওয়া সাধারণ এলাকা সম্পর্কে কিছু তথ্য অনুমান ও ব্যবহার করতে পারবে।

আপনার সেভ করা অ্যাক্টিভিটি থেকে

আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকলে এবং Search পরিষেবার ইতিহাস ও ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটির মতো নির্দিষ্ট ইতিহাস কন্ট্রোল চালু করা থাকলে, Google সাইট, অ্যাপ ও পরিষেবায় আপনার অ্যাক্টিভিটি ডেটা, আপনার Google অ্যাকাউন্টে ইতিহাস হিসেবে সেভ করা হতে পারে। Google পরিষেবা ব্যবহারের সময় যে সাধারণ এলাকায় আপনি ছিলেন সেগুলি সম্পর্কে কিছু অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত হতে পারে। আপনি সাধারণ এলাকা ব্যবহার করে কিছু সার্চ করলে, আপনার সার্চ কমপক্ষে ৩ বর্গ কিমি জুড়ে হবে বা অন্ততপক্ষে ১,০০০ জন মানুষ বসবাস করে এরকম স্থান পর্যন্ত আপনার সার্চ বাড়িয়ে দেওয়া হবে। আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে তা সহায়তা করে।

কিছু ক্ষেত্রে, আপনার সার্চ করা একটি প্রাসঙ্গিক স্থানের জন্য আপনার আগের সার্চ করা কোনও লোকেশনের তথ্য ব্যবহার করা হতে পারে। যেমন, চেলসিতে থাকাকালীন আপনি যদি কোনও কফি শপ সার্চ করে থাকেন ভবিষ্যতে কোনও সার্চ করা হলে Google চেলসির জন্য ফলাফল দেখাতে পারে।

আমার অ্যাক্টিভিটি থেকে আপনার Google অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি ডেটা কীভাবে সেভ করা হয় তা দেখতে ও কন্ট্রোল করতে পারবেন।

আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন না করে থাকলে, আরও প্রাসঙ্গিক ফলাফল ও সাজেশন দেওয়ার ব্যাপারে সাহায্য করতে, আপনি যে ডিভাইস ব্যবহার করছেন সেখানে আগে করা সার্চ থেকে Google কিছু লোকেশন সম্পর্কিত তথ্য স্টোর করতে পারে। আপনি Search কাস্টমাইজ করা বন্ধ করে রাখলে, আপনার লোকেশন অনুমান করার জন্য Google আগে করা সার্চ অ্যাক্টিভিটি ব্যবহার করবে না। কীভাবে সার্চ ও গোপনে ব্রাউজ করতে হয় সেই সম্পর্কে আরও জানুন।

আপনার সেভ করা বাড়ি অথবা অফিসের ঠিকানা থেকে

আপনার Google অ্যাকাউন্টে, আপনার বাড়ি বা অফিসের মতো গুরুত্বপূর্ণ ঠিকানা সেভ করে রাখার জন্য বেছে নিতে পারেন। আপনার বাড়ি বা অফিসের ঠিকানা সেট করে রাখলে, সেটি আরও সহজে কাজ করার ক্ষেত্রে সাহায্য করতে পারবে। যেমন, দিকনির্দেশ পাওয়া অথবা আপনার বাড়ি বা অফিসের কাছাকাছি সার্চ ফলাফল পাওয়া এবং সেই সাথে বিজ্ঞাপন দেখানোর জন্যও ব্যবহার করা যেতে পারে।

আপনার Google অ্যাকাউন্ট থেকে যেকোনও সময় আপনার বাড়ি অথবা অফিসের ঠিকানা এডিট করতে মুছতে পারবেন।

আপনার ডিভাইস থেকে

আপনার ডিভাইস থেকে Google অ্যাপ কীভাবে লোকেশন ব্যবহার করে

ডিভাইসে এমন সেটিংস অথবা অনুমতি রয়েছে যা ব্যবহার করে অ্যাপে আপনার সুনির্দিষ্ট লোকেশন উপলভ্য হবে কিনা তা আপনি কন্ট্রোল করতে পারবেন, এর মধ্যে SearchMaps-এর মতো Google-এর অ্যাপ অন্তর্ভুক্ত। Google Maps-এর মতো অ্যাপে নির্দেশিকা দিতে অথবা কাছাকাছি সার্চ ফলাফলের কার্যকরী সহায়তা পেতে এই ধরনের সুনির্দিষ্ট লোকেশন খুবই কার্যকরী। যেমন, সুনির্দিষ্ট লোকেশন সেটিংস অথবা অনুমতি চালু করা থাকলে, স্থানীয় জায়গা ও আবহাওয়া সংক্রান্ত তথ্যের ব্যাপারে আপনি আরও প্রাসঙ্গিক সার্চ ফলাফল পাবেন।

iOS এবং Android দুটিতেই অ্যাপ লোকেশনের অনুমতি চালু বা বন্ধ করার সেটিংস থাকে। লোকেশন অনুসারে সুবিধা ও পরিষেবা দিতে অ্যাপকে আপনার লোকেশনের তথ্য ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। মনে রাখবেন, কখনও কখনও আপনার সুনির্দিষ্ট লোকেশন সম্পর্কিত তথ্য অস্থায়ীভাবে যাতে সেভ করা যায়, তা অ্যাপের জন্য মাঝে মাঝে জরুরি হয়ে পড়ে। এর ফলে অ্যাপ আপনাকে সাহায্যকারী ফলাফল দ্রুত দিতে পারে। একই সাথে লোকেশন আপডেট না করে ব্যাটারি সাশ্রয় করতে পারে।

কিছু অ্যাপের ব্যাকগ্রাউন্ডে আপনার ডিভাইসের লোকেশন অ্যাক্সেসের প্রয়োজন হয়, যেমন Find My Device অ্যাপ, বা 'লোকেশন শেয়ারিং'-এর মতো নির্দিষ্ট কিছু ফিচার।

আপনার Android ডিভাইসে লোকেশন কীভাবে কাজ করে সেই ব্যাপারে আরও তথ্যের জন্য এখানে দেখুন।

আমার Google অ্যাকাউন্টে কীভাবে টাইমলাইন, Search পরিষেবার ইতিহাস এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেভ করা হয়?

টাইমলাইন ও ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি

টাইমলাইন, ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি এবং Search পরিষেবার ইতিহাস হল Google অ্যাকাউন্ট সেটিংস যা ব্যবহারকারীদের অ্যাক্টিভিটি এবং লোকেশনের মতো সংশ্লিষ্ট তথ্য সেভ করতে দেয়। এক নজরে প্রতিটির সম্পর্কে দেওয়া হল। মনে রাখবেন, অন্যান্য ফিচার অথবা প্রোডাক্ট লোকেশন তথ্য সংগ্রহ অথবা সেভও করতে পারে।

টাইমলাইন

আপনি টাইমলাইন চালু করলে, আপনার প্রতিটি সাইন-ইন করা ডিভাইসে একটি ব্যক্তিগত ম্যাপ তৈরি হয় যা আপনাকে মনে রাখতে সাহায্য করে যে আপনি কোথায় কোথায় গেছেন, আপনি কোন কোন রুট ও ট্রিপ নিয়েছেন।

সাধারণত টাইমলাইন বন্ধ করা থাকে। আপনি টাইমলাইন চালু করলে, আপনি সাইন-ইন করেছেন এমন প্রতিটি উপযুক্ত মোবাইল ডিভাইসে তা চালু হয়ে গিয়ে আপনার ডিভাইসের সুনির্দিষ্ট লোকেশন নিয়মিত সেভ করতে থাকে। এইসব ডিভাইসের লোকেশন আপনার টাইমলাইন তৈরি করতে ব্যবহার করা হয়, এমনকি যখন Google অ্যাপ ব্যবহার করা হয় না তখনও।

সকলের জন্য Google অভিজ্ঞতা আরও কার্যকর করতে, এইসব ক্ষেত্রে টাইমলাইন ডেটা ব্যবহার করা হতে পারে

  • এগ্রিগেট করা লোকেশন ডেটার উপর ভিত্তি করে কমিউনিটি ট্রেন্ড দেখানো যেমন, যখন খুব ভীড় হয় ও ট্রানজিটের সময় হওয়া ভীড়
  • প্রতারণা ও অপব্যবহার শনাক্ত করে তা আটকানো
  • বিজ্ঞাপনের প্রোডাক্ট ছাড়াও Google পরিষেবা উন্নত ও প্রদান করা

আপনার সেটিংসের ভিত্তিতে, বিজ্ঞাপন ইন্টার‍্যাকশন সহ আপনার অ্যাকাউন্টে ইতিহাস হিসেবে সেভ করা অ্যাক্টিভিটিকে, টাইমলাইন ডেটার সাথে কানেক্ট করা হতে পারে, যাতে লোকজনের পক্ষে আশেপাশে থাকা স্টোরে ভিজিট করার সম্ভাবনা কতটা, তা সেইসব ব্যবসা অনুমান করে দেখতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য কোনও ব্যবসার সাথে শেয়ার করা হয় না।

এছাড়া, আপনার টাইমলাইন Google অভিজ্ঞতাকে পছন্দমতো করতে সাহায্য করতে পারে। যেমন, Google Maps-এ আপনার যাতায়াত সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো।

আপনি যেকোনও সময়ে আপনার টাইমলাইন থেকে সেভ করা তথ্য পর্যালোচনা করতে, এডিট করতে এবং মুছে ফেলতে পারবেন। টাইমলাইন চালু করেছেন কিনা তা দেখতে আমার অ্যাক্টিভিটি বিকল্পে যান। সেখানে, টাইমলাইন সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।

টাইমলাইন সেটিংসের অংশ হিসেবে আপনার সুনির্দিষ্ট লোকেশন কত ঘন ঘন সংগ্রহ করা হবে তা পরিবর্তিত হয়। যেমন, আপনি Google Maps-এ নেভিগেশন বিকল্প ব্যবহার করতে থাকলে, এটি হয়ত প্রতি মিনিটে একাধিকবার লোকেশন ডেটা সংগ্রহ করে রেখেছে। তবে আপনার ফোন সক্রিয়ভাবে ব্যবহার না করলে এটি কয়েক ঘণ্টায় একবার করে লোকেশন ডেটা সংগ্রহ করবে।

টাইমলাইন ডেটা কতদিন পর্যন্ত সেভ করা থাকবে তা আপনার সেটিংসের উপর নির্ভর করে—৩, ১৮, বা ৩৬ মাসের পুরনো ডেটা অটোমেটিক মুছে যাবে বা আপনার মুছে না দেওয়া পর্যন্ত ডেটা রেখে দেওয়ার বিকল্প বেছে নিতে পারবেন। আপনি যেকোনও সময় আমার অ্যাক্টিভিটি থেকে এটি পরিবর্তন করতে পারবেন।

মনে রাখবেন

আপনি টাইমলাইন বন্ধ করলে

  • মুছে না ফেলা পর্যন্ত আপনার সেভ করা আগের কোনও টাইমলাইন ডেটা Google সেভ করতে থাকবে বা অটোমেটিক মুছে দিন সেটিংসের অংশ হিসেবে আপনার বেছে নেওয়া একটা সময়সীমার পর এটি মুছে দেওয়া হবে।
  • টাইমলাইন বন্ধ করলে, Search পরিষেবার ইতিহাস ও ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটির মতো অন্যান্য অ্যাক্টিভিটি কন্ট্রোল বা Google-এর অন্যান্য প্রোডাক্ট কীভাবে আপনার লোকেশন তথ্য সেভ বা ব্যবহার করে, তাতে কোনও প্রভাব পড়ে না; যেমন আপনার IP অ্যাড্রেসের ভিত্তিতে লোকেশন তথ্য সেভ বা ব্যবহার হতে পারে। আপনার কাছে এখনও অন্যান্য সেটিংস থাকতে পারে যেগুলি আপনার লোকেশন তথ্য সেভ করে।

টাইমলাইন চালু করেছেন কিনা তা দেখতে আমার অ্যাক্টিভিটি বিকল্পে যান। আরও জানুন

Search পরিষেবার ইতিহাস

আপনি সাইন-ইন করে থাকলে, Search পরিষেবার ইতিহাস Search, Maps, Shopping, Hotels, Flights, Translate ও News-এর মতো পরিষেবা সংক্রান্ত অ্যাক্টিভিটি আপনার Google অ্যাকাউন্টে সেভ করে। ইতিহাসে আপনার সার্চ, Google Maps-এ দেখা জায়গা, Flights ও Hotels-এর মাধ্যমে বুক করা ট্রিপ, আপনার সার্চ করা প্রোডাক্ট বা জিনিস, যেসব বিজ্ঞাপনে ক্লিক করেন এবং Search পরিষেবা ব্যবহার করে দেখা ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও, এতে আপনার ইন্টার‍্যাকশন থেকে পাওয়া সম্পর্কিত মিডিয়া (যেমন, ছবি, ফাইল ও অডিও) অন্তর্ভুক্ত।

এছাড়াও, আপনার ইতিহাসে ডিভাইসের সাধারণ এলাকা ও IP অ্যাড্রেস থেকে পাওয়া লোকেশন সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। যেমন, আপনি আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে এবং আপনার ডিভাইস থেকে পাঠানো লোকেশনের ফলাফল পেলে, সার্চ করার সময় আপনার ডিভাইসের সাধারণ এলাকা সহ এই অ্যাক্টিভিটি আপনার Search পরিষেবার ইতিহাসে সেভ হয়ে যায়। আপনার ডিভাইসের পাঠানো সুনির্দিষ্ট লোকেশন সেভ করা হয় না, শুধু লোকেশনের সাধারণ এলাকা সেভ করা হয়। IP অ্যাড্রেস অথবা আপনার ডিভাইস থেকে সেভ করা লোকেশন পাওয়া যেতে পারে, যা ভবিষ্যতে সার্চ করার সময় Google-কে আরও প্রাসঙ্গিক লোকেশন খুঁজে পেতে সাহায্য করার জন্য ব্যবহার করা হতে পারে। এই সেভ করা লোকেশন মেটাডেটা ৩০ দিন পরে আপনার Search পরিষেবার ইতিহাস থেকে অটোমেটিক মুছে যায়।

Google পরিষেবাতে আপনার অভিজ্ঞতা পছন্দমতো করে তুলতে Search পরিষেবার ইতিহাস ব্যবহার করা হয়। যেমন, ইতিহাস সেভ করা থাকলে আপনি আগের সার্চ আবার দেখতে, AI মোড বা 'Maps-কে জিজ্ঞাসা' করুন ফিচারের সাথে আগের কথোপকথন আবার শুরু করতে অথবা আগের সার্চের ভিত্তিতে অটোকমপ্লিট সাজেশন পেতে পারেন। আপনার পছন্দসই সেটিংসের ভিত্তিতে, Search পরিষেবার ইতিহাস সম্পর্কিত ডেটা আপনাকে Search পরিষেবাতে বা অন্যান্য Google পরিষেবা জুড়ে পছন্দমতো সাজেশন ও অভিজ্ঞতা দেওয়ার জন্য ব্যবহার করা হতে পারে। যেমন, আপনার পছন্দমতো সাজেশন সেটিং চালু করা থাকলে, Search পরিষেবা আপনার Search পরিষেবার ইতিহাস এবং লোকেশনের মতো সংশ্লিষ্ট তথ্য সমেত আপনার Google অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে আপনাকে পছন্দমতো ফলাফল, কিউরেট করা ফিড এবং AI থেকে পাওয়া উত্তর দিতে পারে। এর অর্থ হল, আপনি এমন ফলাফল পেতে পারেন যা আগে আপনার সার্চ করা সাধারণ লোকেশনের সাথে প্রাসঙ্গিক। এছাড়াও, আপনার বিজ্ঞাপনের সেটিংসের ভিত্তিতে, আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে Search পরিষেবার ইতিহাস ব্যবহার করা হতে পারে। আপনি যেসব ডিভাইসে আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করবেন, সেইসব ডিভাইস জুড়ে Search পরিষেবার ইতিহাস কাজ করবে।

আমার অ্যাক্টিভিটি বিকল্পে গিয়ে আপনার Search পরিষেবার ইতিহাসে সেভ করা লোকেশন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করতে, মুছতে অথবা বন্ধ করতে পারবেন। এই সেটিং বন্ধ করা থাকলে, Search পরিষেবা থেকে পাওয়া নতুন অ্যাক্টিভিটি আপনার Google অ্যাকাউন্টের Search পরিষেবার ইতিহাসে সেভ করা হবে না।

মনে রাখবেন

আপনি Search পরিষেবার ইতিহাস বন্ধ করলে

  • এখন আপনার সেভ করা অ্যাক্টিভিটি থাকতে পারে, আপনি মুছে না ফেলা পর্যন্ত সেটি ব্যবহার করা হতে পারে। আপনি যেকোনও সময় এটা মুছে ফেলতে পারেন। তবুও আপনার সেভ করা লোকেশন সম্পর্কিত তথ্য ৩০ দিন পর অটোমেটিক মুছে যাবে।
  • Search পরিষেবার ইতিহাস বন্ধ করে দেওয়া হলেও, টাইমলাইনের মতো অন্যান্য সেটিংস দিয়ে লোকেশন তথ্য কীভাবে সেভ বা ব্যবহার করা হয় তাতে কোনও প্রভাব পড়ে না। IP অ্যাড্রেস সমেত অন্য সেটিংসের অংশ হিসেবে এখনও আপনার অন্যান্য ধরনের লোকেশন তথ্য সেভ করা থাকতে পারে।

আপনার Search পরিষেবার ইতিহাস চালু আছে কিনা তা দেখতে, আমার অ্যাক্টিভিটি বিকল্পে যান।

ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি

Google Assistant, Google Store এবং Google TV-র মতো কিছু Google পরিষেবায় আপনার অভিজ্ঞতা আরও পছন্দমতো করে তুলতে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি ডেটা ব্যবহার করা হয়। এছাড়াও আপনার বিজ্ঞাপনের সেটিংসের ভিত্তিতে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে এটি ব্যবহার করা হয়। আপনি যেসব ডিভাইসে আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করবেন, ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেইসব ডিভাইস জুড়ে কাজ করবে।

ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি চালু থাকলে আপনি Google পরিষেবা জুড়ে যা করেন, Google সেই সম্পর্কিত ডেটা আপনার অ্যাকাউন্টের ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংয়ে সেভ করে রাখবে। এতে অন্তর্ভুক্ত সাধারণ এলাকার মতো সংশ্লিষ্ট তথ্য, যেখানে আপনি Google পরিষেবা ব্যবহার করেছেন।

যেমন, আপনি Google Assistant-এর কাছে আবহাওয়ার তথ্য জানতে চাইলে এবং আপনার ডিভাইস থেকে পাঠানো লোকেশনের ফলাফল পেলে, তথ্য জানার অনুরোধ করার সময় আপনার ডিভাইসের সাধারণ এলাকা সহ এই অ্যাক্টিভিটি আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে সেভ হয়ে যায়। আপনার ডিভাইসের পাঠানো সুনির্দিষ্ট লোকেশন সেভ করা হয় না, শুধু লোকেশনের সাধারণ এলাকা সেভ করা হয়। IP অ্যাড্রেস অথবা আপনার ডিভাইস থেকে সেভ করা লোকেশন পাওয়া যেতে পারে, যা ভবিষ্যতে ইন্টার‍্যাকশনের সময় Google-কে আরও প্রাসঙ্গিক লোকেশন খুঁজে পেতে সাহায্য করার জন্য ব্যবহার করা হতে পারে। ৩০ দিন পর এই সেভ করা লোকেশন আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে অটোমেটিক মুছে যায়।

ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি ডেটা Google-কে আপনার জন্য প্রাসঙ্গিক সাধারণ এলাকা বুঝতে সাহায্য করে এবং Google Assistant-এর সাথে ইন্টার‍্যাক্ট করার মতো কাজ করলে সেইসব এলাকার ফলাফল অন্তর্ভুক্ত করে।

আমার অ্যাক্টিভিটি বিকল্পে গিয়ে আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে সেভ করা লোকেশন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করতে, মুছতে অথবা বন্ধ করতে পারবেন। এই সেটিং বন্ধ করা থাকলে, আপনার Google অ্যাকাউন্টের ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে নতুন অ্যাক্টিভিটি সেভ করা হবে না।

মনে রাখবেন

যখন আপনি 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' বন্ধ করে রাখেন

  • এখন আপনার সেভ করা অ্যাক্টিভিটি থাকতে পারে, আপনি মুছে না ফেলা পর্যন্ত সেটি ব্যবহার করা হতে পারে। আপনি যেকোনও সময় এটা মুছে ফেলতে পারেন। তবুও আপনার সেভ করা লোকেশন সম্পর্কিত তথ্য ৩০ দিন পর অটোমেটিক মুছে যাবে।
  • ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বন্ধ থাকলে কেমনভাবে লোকেশন তথ্য সেভ হয় বা অন্যান্য সেটিংস যেমন টাইমলাইন কেমনভাবে তথ্য ব্যবহার করে তা প্রভাবিত হয় না। IP অ্যাড্রেস ছাড়াও অন্য সেটিংসের অংশ হিসেবে এখনও অন্যান্য ধরনের লোকেশন তথ্য আপনার কাছে থাকতে পারে।

আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি চালু আছে কিনা তা দেখতে, আমার অ্যাক্টিভিটি বিকল্পে যান।

ছদ্মনামে থাকা অথবা পরিচয় গোপন করা লোকেশন সম্পর্কিত তথ্য Google কীভাবে ব্যবহার করে?

লোকজনের গোপনীয়তা বজায় রাখা আরও উন্নত করার ব্যাপারে সাহায্য করতে, পরিচয় গোপন করে ও ছদ্মনামে দেওয়া লোকেশন সম্পর্কিত তথ্য Google ব্যবহার করে। সাধারণত পরিচয় গোপন করে দেওয়া তথ্য কোনও ব্যক্তির সাথে অ্যাসোসিয়েট করা যায় না। অনন্যভাবে শনাক্তযোগ্য ব্যক্তির সাথে ছদ্মনামে দেওয়া তথ্য যুক্ত করা যেতে পারে, যেমন নম্বরের স্ট্রিং কিংবা ব্যক্তির অ্যাকাউন্টের নাম অথবা ইমেল আইডির মতো আরও ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য। নিজের প্রোডাক্ট ও পরিষেবায় বিজ্ঞাপন ও ট্রেন্ডের মতো বিষয়ের উদ্দেশ্যে পরিচয় গোপন করে ও ছদ্মনামে দেওয়া লোকেশন সম্পর্কিত তথ্য Google ব্যবহার করতে পারে।

ব্যবহারকারীরা হয়ত লোকেশন তথ্যের সাথে লিঙ্ক করা নির্দিষ্ট ছদ্মনাম শনাক্তকারীগুলি রিসেট করতে পারবেন। যেমন, লোকজন তাদের Android ডিভাইসে বিজ্ঞাপন আইডি রিসেট করে নির্দিষ্ট ছদ্মনাম শনাক্তকারীগুলি রিসেট করতে পারেন। এছাড়া, Google ব্যবহারকারীর গোপনীয়তা উন্নত করতে নির্দিষ্ট ছদ্মনাম শনাক্তকারী অটোমেটিক রিসেট করে, এতে GLA অন্তর্ভুক্ত, ব্যবহারকারীরা তাদের ডিভাইসে লোকেশন-ভিত্তিক পরিষেবা উন্নত করতে এবং আরও সঠিক লোকেশন সংক্রান্ত তথ্য পেতে এই ডিভাইস সেটিং নিয়ন্ত্রণ করতে পারে।

আলাদাভাবে, পরিচয় গোপন করে দেওয়া লোকেশন সম্পর্কিত তথ্য Google ব্যবহার করতে পারে। যেমন, লোকজন Google Maps-এর উপরে থাকা কোনও রেস্তোরাঁ ও পার্কের মতো জায়গায় ট্যাপ করতে পারবেন এবং কোনও এলাকায় ওইসব জায়গার ট্রেন্ড দেখতে পারবেন। ট্রেন্ড তৈরি করতে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হয়, যেমন খুব ভিড়ের সময়, এটি কোনও ব্যক্তিকে শনাক্ত করার জন্য ব্যবহার করতে পারা যায় না। দেওয়ার মতো যথেষ্ট সুনির্দিষ্ট এবং পরিচয় গোপন করা রয়েছে এমন ব্যস্ততা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য Google-এর কাছে না থাকলে, এটি Google-এ দেখা যায় না।

এছাড়া, Google সাইন-আউট করে থাকা ব্যবহারকারীদের অন্যান্য উপায়ে নিজেদের ব্রাউজার বা ডিভাইসের সাথে সংশ্লিষ্ট তথ্য ম্যানেজ করার সুযোগ দেয়, এতে অন্তর্ভুক্ত Search কাস্টমাইজেশন সেটিং, YouTube সেটিংস এবং বিজ্ঞাপন সেটিংস। আরও জানুন

Google কীভাবে লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে সে বিষয়ে Google-এর গোপনীয়তা নীতি থেকে আরও জানুন। Google কীভাবে সংগ্রহ করা ডেটা রেখে দেয় এবং Google কীভাবে প্রকৃত ডেটার পরিচয় গোপন করে সে বিষয়ে আরও জানুন।

Google কত দিন লোকেশন সম্পর্কিত তথ্য রেখে দেয়?

আমরা কী কী উপায়ে Google সংগ্রহীত লোকেশন সংক্রান্ত তথ্য সহ ব্যবহারকারীর ডেটার রেকর্ড রাখি তার বর্ণনা Google-এর গোপনীয়তা নীতিতে দেওয়া আছে। লোকেশন সংক্রান্ত তথ্য বিভিন্ন সময়সীমার জন্য সংগ্রহ করা হয়, এটি কী ধরনের তথ্য, কীভাবে ব্যবহার করা হয় এবং লোকজন কীভাবে তাদের সেটিংস কনফিগার করেন তার ভিত্তিতে এটি করা হয়।

আপনি মুছে না দেওয়া পর্যন্ত লোকেশন সংক্রান্ত কিছু তথ্য আপনার Google অ্যাকাউন্টে সেভ থাকে।

  • রেকর্ড রাখা এবং মুছে দেওয়া নিয়ন্ত্রণ করা: Search পরিষেবার ইতিহাস, টাইমলাইন এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সমেত Google-এর অ্যাক্টিভিটি কন্ট্রোলে অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প আছে, এই বিকল্পটি আপনাকে নির্দিষ্ট সময়সীমা যেমন ৩, ১৮ বা ৩৬ মাসের পর অটোমেটিক ডেটা মুছে ফেলার সুবিধা দেয়। এছাড়া, আপনি আমার অ্যাক্টিভিটি বিকল্পে গিয়ে এই ডেটা দেখতে পাবেন এবং নিজের পছন্দমতো নির্দিষ্ট অ্যাক্টিভিটি বা বাল্ক-ডেটা মুছে দিতে পারবেন। আপনি যেকোনও সময় এইসব সেটিংস বা নিজের অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প পরিবর্তন করতে পারবেন।
  • লোকেশন সম্পর্কিত তথ্য সেভ করা: Google প্রোডাক্ট ও পরিষেবার উপরে নির্ভর করে আপনার Google অ্যাকাউন্টে লোকেশন সম্পর্কিত তথ্য সেভ করা হতে পারে। যেমন, আপনি Photos-এ লোকেশন ট্যাগ অথবা Maps-এ বাড়ি বা অফিসের ঠিকানা যোগ করতে পারেন। লোকেশন সংক্রান্ত এই তথ্য আপনি মুছতে পারবেন।

আপনি ডেটা মুছে দিলে, এই ডেটা নিরাপদে এবং সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্ট থেকে মুছে দিতে Google একটি নীতি অনুসরণ করে, যাতে এই ডেটা আর ফিরিয়ে আনা না যায়। প্রথমে, আপনার মুছে দেওয়া অ্যাক্টিভিটি ভিউ থেকে সরিয়ে দেওয়া হয় এবং এটি আপনাকে পছন্দমতো Google অভিজ্ঞতা প্রদান করার জন্য় আর ব্যবহার করা হয় না। এরপর, Google স্টোরেজ সিস্টেম থেকে এই ডেটা নিরাপদে এবং সম্পূর্ণভাবে মুছে দেওয়ার জন্য, Google ডিজাইন করার প্রসেস শুরু করে। কীভাবে Google সংগ্রহ করা ডেটার রেকর্ড রেখে দেয় সে সম্পর্কে জানুন।

যেসব তথ্যের মেয়াদ নির্দিষ্ট সময়সীমার পরে শেষ হয়ে যায়

Google কীভাবে ডেটা রেখে দেয় লিঙ্কে করা বর্ণনা অনুযায়ী, লোকেশন সংক্রান্ত অন্য তথ্যের জন্য সময় নির্ধারণ করা থাকে —ম্যানুয়ালি মুছে দেওয়ার বদলে—এটি মুছে যাওয়ার আগে Google, আগে থেকে সেট করা সময় পর্যন্ত ডেটা স্টোর করে রাখে। এটি নিরাপদে ও সম্পূর্ণভাবে মোছার জন্য কতটা সময় লাগবে তা নির্ভর করে ডেটার ধরনের উপরে, যেমন:

  • Google ৯ মাস পরে IP অ্যাড্রেসের অংশ এবং ১৮ মাস পরে কুকি সংক্রান্ত তথ্য সরিয়ে দিয়ে সার্ভারের লগে বিজ্ঞাপন সংক্রান্ত ডেটার পরিচয় গোপন করে।
  • Google deletes IP-based location and device location from your Search Services History and Web & App Activity after 30 days.

সীমিত উদ্দেশ্যে আরও বেশি সময়ের জন্য তথ্য রেখে দেওয়া

Google-এর গোপনীয়তা নীতিতে করা বর্ণনা অনুযাযী, “বৈধ ব্যবসার ক্ষেত্রে অথবা আইনি প্রয়োজন, যেমন নিরাপত্তা, প্রতারণা এবং অপব্যবহার রোধ অথবা ফাইন্যান্সিয়াল রেকর্ড রক্ষার প্রয়োজনে কিছু ডেটা আমরা আরও দীর্ঘ সময়ের জন্য রেখে দিই।” আমাদের রেকর্ড রাখা সংক্রান্ত রীতি সম্পর্কে আরও জানুন।

লোকেশন সম্পর্কিত তথ্য কীভাবে বিজ্ঞাপনে ব্যবহার করা হয়?

আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে সহায়তা করতে

আপনি যে বিজ্ঞাপন দেখেন সেটি আপনার লোকেশন তথ্যের ভিত্তিতে হতে পারে। সাধারণভাবে, প্রোডাক্টের ব্যবহার করা লোকেশন তথ্য যেখানে দেখানো হয়, Google-এ দেখানো বিজ্ঞাপনও সেই একই ধরনের তথ্য ব্যবহার করে। যেমন, আপনার সেটিংসের উপরে নির্ভর করে, আপনার ডিভাইস থেকে পাওয়া লোকেশন, IP অ্যাড্রেস, আগে করা অ্যাক্টিভিটি অথবা আপনার Google অ্যাকাউন্ট থেকে পাওয়া আপনার বাড়ি ও অফিসের ঠিকানার ভিত্তিতে Search ও অন্যান্য Google সারফেসে বিজ্ঞাপন দেখানো হতে পারে। এছাড়াও, আপনার দেশ অথবা আপনার আগ্রহের কোনও সাধারণ এলাকা আন্দাজ করার ব্যাপারে মেটাডেটা (যেমন, ব্রাউজারের টাইমজোন, ডোমেন, পৃষ্ঠার কন্টেন্ট, ব্রাউজারের ধরন, পৃষ্ঠার ভাষা) ব্যবহার করা হতে পারে। আপনার IP অ্যাড্রেস, VPN, প্রক্সি সার্ভিস অথবা অন্য নেটওয়ার্ক তথ্য থেকে পাওয়া লোকেশন সিগন্যাল ছাড়াও আমরা এই মেটাডেটার উপরে নির্ভর করতে পারি।

লোকেশন সংক্রান্ত তথ্য আপনার এলাকার জন্য আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে সাহায্য় করে বা যেসব এলাকা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেখানে বিজ্ঞাপন দেখাতে সাহায্য় করে। যেমন, আপনার ডিভাইসের লোকেশন সেটিং চালু করা থাকলে এবং আপনি Google-এ আপনার আশেপাশে রোস্তোরাঁ সার্চ করলে, আপনার আশেপাশের রোস্তোরাঁর বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার বর্তমান ডিভাইস লোকেশন ব্যবহার করা হতে পারে। Google-এ দেখানো বিজ্ঞাপনের অংশ হিসেবে আশেপাশের ব্যবসা আপনার লোকেশন থেকে কত দূরে অবস্থিত তা দেখানো হবে।

এছাড়াও, আপনাকে আরও কার্যকর বিজ্ঞাপন দেখাতে আপনার আগে করা ব্রাউজিং অথবা অ্যাপ অ্যাক্টিভিটি (যেমন আপনার করা সার্চ, ভিজিট করা ওয়েবসাইট, অথবা YouTube-এ আপনার দেখা ভিডিও) এবং Search পরিষেবার ইতিহাস ও ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটির মতো নির্দিষ্ট অ্যাক্টিভিটি সেটিংসে আপনার ইতিহাসের অংশ হিসেবে সেভ করা সাধারণ এলাকা Google ব্যবহার করতে পারে। যেমন, আপনি যদি Google-এ কাছাকাছি কোথায় দুধ কিনতে পাওয়া যাবে সার্চ করেন, তাহলে আপনি যেখানে সাধারণত বাস বা ট্রেনের জন্য অপেক্ষা করার সময় Google Search ব্যবহার করেন, সেই আশপাশের এলাকার মুদি দোকানের বিজ্ঞাপন দেখতে পারেন।

বিজ্ঞাপনদাতারা শুধু সাধারণ এলাকায় টার্গেট করা বিজ্ঞাপন দেখাতে পারেন, যেমন দেশ, শহর এবং তাদের ব্যবসার কাছাকাছি এলাকা।

আমাদের Display Network-এ অতিরিক্ত তথ্যের জন্য়, সহায়তা কেন্দ্র-এ যান।

পারফর্ম্যান্স পরিমাপ করার ব্যাপারে বিজ্ঞাপনদাতাদের সাহায্য করতে

এছাড়া, কীভাবে Google পরিষেবা ব্যবহার করা হয় তা বোঝার জন্য অ্যানালিটিক্স এবং পরিমাপ দেখতে, Google লোকেশন তথ্য ব্যবহার করতে পারে। ​যেমন: আপনার সেটিংসের ভিত্তিতে, Google টাইমলাইন থেকে লোকেশন ডেটা ব্যবহার করতে পারে যা বিজ্ঞাপনদাতাদের অনুমান করতে সাহায্য করে যে লোকজন কতবার বিজ্ঞাপনে ক্লিক করে তাদের দোকানে আসেন। এটি করতে, Google আপনার অ্যাকাউন্টে ইতিহাস হিসেবে সেভ করা অ্যাক্টিভিটি, যেমন বিজ্ঞাপন ইন্টার‍্যাকশন, বিজ্ঞাপনদাতার স্টোরের সাথে সম্পর্কিত টাইমলাইন ডেটার সাথে কানেক্ট করে। বিজ্ঞাপনদাতাদের সাথে কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় না।

Google-এর প্রোডাক্ট ও পরিষেবা উন্নত করতে

এছাড়া, Google বিজ্ঞাপন প্রোডাক্ট উন্নত করতে লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে। যেমন, আপনি ইন্টার‍্যাক্ট করেন এমন বিজ্ঞাপন সম্পর্কিত ডেটা, এতে অন্তর্ভুক্ত প্রাসঙ্গিক অ্যাক্টিভিটি সংক্রান্ত সাধারণ এলাকা যা আপনার অ্যাকাউন্টে সেভ করা থাকে, এগুলি একত্রিত করে মেশিন লার্নিং মডেলে ব্যবহার করা হতে পারে যা স্মার্ট বিডিং টুলকে উন্নত করে। আপনার অ্যাকাউন্ট ডেটা বিজ্ঞাপনদাতার সাথে শেয়ার করা হয় না।

বিজ্ঞাপন দেখাতে কীভাবে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হবে, তা আমি কীভাবে নিয়ন্ত্রণ করব?

অতীতে যেসব সাধারণ এলাকায় Google সাইট ও অ্যাপ ব্যবহার করেছেন তার ভিত্তিতে কোন বিজ্ঞাপন আপনি দেখবেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জন্য সাধারণ এলাকায় আপনার ব্যবহার করা Google নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য আমার বিজ্ঞাপন কেন্দ্র থেকে আপনাকে অ্যাক্সেস করতে হবে।

আপনি যেখানে Google ব্যবহার করেছেন সেখানে সব 'এলাকা' চালু করা থাকলে

পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বেছে নেওয়ার সুবিধা এবং আপনি যেসব এলাকায় Google ব্যবহার করেছেন তা চালু করা থাকলে, Google আপনার বিজ্ঞাপন পছন্দমতো করতে, সেইসব সাধারণ এলাকার সাথে সম্পর্কিত ডেটা ব্যবহার করবে যেখানে আপনি Google সাইট ও অ্যাপ ব্যবহার করেছেন। এই ডেটা Search পরিষেবার ইতিহাস ও ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটির মতো অ্যাক্টিভিটি সেটিংসের ইতিহাসে সেভ করা থাকে।

আপনি যেখানে Google ব্যবহার করেছেন সেখানে সব 'এলাকা' বন্ধ করা থাকলে

পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বেছে নেওয়ার সুবিধা বা আপনি যেসব এলাকায় Google ব্যবহার করেছেন তা বন্ধ করা থাকলে, Search পরিষেবার ইতিহাস ও ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটির মতো অ্যাক্টিভিটি সেটিংসের ইতিহাসে সেভ করা আপনি ব্যবহার করেছেন এমন সাধারণ এলাকার সাথে সম্পর্কিত ডেটার ভিত্তিতে Google বিজ্ঞাপন পছন্দমতো করে না। আপনি যেসব এলাকাতে Google ব্যবহার করেছেন বিকল্প বন্ধ থাকলেও, আপনার বর্তমান লোকেশন এবং Google অ্যাকাউন্টে সেট করা বাড়ি ও অফিসের ভিত্তিতে আপনি এখনও বিজ্ঞাপন দেখতে পেতে পারেন।

এছাড়াও আপনি সাইন-আউট হয়ে গেলে, আপনার ডিভাইস ও অ্যাপ সেটিংসের উপরে নির্ভর করে এখনও আপনার IP অ্যাড্রেস অথবা আপনার ডিভাইস থেকে আপনার লোকেশন ব্যবহার করতে পারবে।

সাইন-আউট থাকাকালীন আপনি কীভাবে পছন্দমতো বিজ্ঞাপন চালু ও বন্ধ করবেন, সেই ব্যাপারে অতিরিক্ত তথ্যের জন্য এখানে দেখুন।

নতুন ট্যাবে খোলে(ফুটনোটে খোলে)