কিশোরদের জন্য গোপনীয়তা সম্পর্কিত গাইড
Google-এ তোমার গোপনীয়তা
গোপনীয়তা সম্পর্কে আমাদের যেসব প্রশ্ন মূলত জিজ্ঞাসা করা হয়, সেগুলির কিছু উত্তর তুমি এখানে দেখতে পাবে, যেমন ডেটা কাকে বলে? এছাড়াও, তুমি আরও জানতে চাইলে, গোপনীয়তা নীতি দেখো।
তোমার লোকেশন
Google কি আমার লোকেশন জানে?
ইন্টারনেট ব্যবহার করলে, অ্যাপ ও ওয়েবসাইট তোমার লোকেশন অনুমান করতে পারবে এবং Google এই একই কাজ করে। তোমার ডিভাইসের সেটিংসের ভিত্তিতে Google হয়ত নির্দিষ্ট লোকেশন জানতেও পারে। (আমার লোকেশন কতটা সুনির্দিষ্ট? তা দেখো)
তুমি Search, Maps বা Google Assistant-এর সাহায্যে Google-এ সার্চ করার সময়ে তোমাকে আরও উপযোগী ফলাফল দেওয়ার জন্য বর্তমান লোকেশন ব্যবহার করা হতে পারে। যেমন, রেস্তোরাঁর জন্য সার্চ করলে, তোমার লোকেশনের কাছাকাছি রেস্তোরাঁর ফলাফলই সম্ভবত তোমার জন্য সবচেয়ে উপযোগী হবে।
তোমার লোকেশন কীভাবে ম্যানেজ করবে তা দেখো
আমি কীভাবে লোকেশন বন্ধ বা চালু করব?
Google-এ সার্চ করার সময়ে, তুমি যে সাধারণ এলাকা থেকে সার্চ করছ, তা Google সবসময় অনুমান করে নেয়। ইন্টারনেটের সাথে কানেক্ট করা যেকোনও অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করলে যেমন হয়, তেমনই Google-ও তোমার ডিভাইসের IP অ্যাড্রেসের ভিত্তিতে তোমার লোকেশন অনুমান করতে পারে। আরও জানতে, Google কীভাবে জানতে পারে আমি কোথায় আছি? তা দেখো।
Google ব্যবহার করার সময় তোমার সুনির্দিষ্ট লোকেশনের তথ্য পাঠাবে কিনা তা বেছে নিতে, সেটি আলাদা আলাদা অ্যাপ, সাইট এবং তোমার ডিভাইসের জন্য লোকেশন সংক্রান্ত অনুমতি চালু বা বন্ধ করতে পারো।
বাড়ি বা অফিসের ঠিকানা সেট করে থাকলে এবং Google যদি অনুমান করে যে এই দুটির মধ্যে কোনওটিতে আছো, তাহলে তোমার সার্চের জন্য সুনির্দিষ্ট ঠিকানা ব্যবহার করা হবে।
আমার লোকেশন কতটা সুনির্দিষ্ট?
তোমার সাধারণ এলাকা
Google-এ সার্চ করার সময়ে, তুমি যে সাধারণ এলাকা থেকে সার্চ করছ, তা Google সবসময় অনুমান করে নেয়। এই পদ্ধতিতে Google প্রাসঙ্গিক ফলাফল দেখাবে এবং অ্যাকাউন্টে অন্য কোনও শহর থেকে সাইন-ইন করার মতো সন্দেহজনক কোনও অ্যাক্টিভিটি হলে, সেটি শনাক্ত করে তোমার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে।
একটি সাধারণ এলাকা বলতে ৩ বর্গ কিমির থেকে বড় এলাকাকে বোঝানো হয় যেখানে কমপক্ষে ১,০০০ ব্যবহারকারী রয়েছেন। আর তাই, তোমার সাধারণ এলাকার ভিত্তিতে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় না এবং তোমার গোপনীয়তা সুরক্ষিত রাখতে সাহায্য করে।
তোমার সুনির্দিষ্ট লোকেশন
তুমি অনুমতি দিলে Google তোমার সুনির্দিষ্ট লোকেশন ব্যবহার করতে পারবে। যেমন, "আমার আশেপাশে আইসক্রিমের দোকান" ইত্যাদি সার্চের সবথেকে প্রাসঙ্গিক ফলাফল দেখাতে বা কোনও দোকানে হাঁটা পথে যাওয়ার রাস্তা ধাপে ধাপে দেখাতে, তোমার সুনির্দিষ্ট লোকেশন Google-এর জানা প্রয়োজন।
সুনির্দিষ্ট লোকেশন মানে তুমি ঠিক যেখানে আছো সেই জায়গা, যেমন নির্দিষ্ট ঠিকানা।
Google কীভাবে আমার লোকেশন জানতে পারে?
বিভিন্ন সোর্স থেকে তোমার লোকেশনের তথ্য আসে, যা একসাথে করে তুমি কোথায় আছো তা অনুমান করা হয়।
তোমার ডিভাইসের IP অ্যাড্রেস
কোনও ফোন নম্বরের এলাকার কোডের মতো IP অ্যাড্রেস সাধারণত ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে হয়। এর মানে হল, তুমি যে অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করো, সেগুলি তোমার IP অ্যাড্রেসের জন্য তোমার সাধারণ এলাকা সম্পর্কে অনুমান করতে পারে। এর মধ্যে google.com ওয়েবসাইটও আছে। তোমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তোমার ডিভাইসের IP অ্যাড্রেস অ্যাসাইন করে এবং ইন্টারনেট ব্যবহার করতে এটির প্রয়োজন হয়।
তোমার ডিভাইসের লোকেশন
Google অ্যাপ বা সাইটকে তোমার ডিভাইসের লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহারের অনুমতি দিলে, সেটি তোমার লোকেশন বুঝতে ব্যবহার করা হতে পারে। প্রায় সব ডিভাইসের অপারেটিং সিস্টেমেই একটি লোকেশন সেটিং বিল্ট-ইন থাকে, যা সাধারণত সেটিংসে পাওয়া যায়।
Google-এ তোমার অ্যাক্টিভিটি
Google তোমার আগের Google সার্চের ভিত্তিতে সাধারণ এলাকা অনুমান করতে পারবে। যেমন, তুমি প্রায়ই মুম্বইয়ে পিৎজা সার্চ করলে, মুম্বই লোকেশনের ফলাফলই যে দেখতে চাইছো এমন সম্ভাবনাই বেশি।
তোমার সেট করা জায়গা
নিজের বাড়ি বা অফিসের ঠিকানা সেট করলে, তুমি কোথায় আছো সেটি অনুমান করতে Google সেগুলি ব্যবহার করতে পারে। যেমন, বাড়ির ঠিকানা সেট করে রাখলে এবং তোমার IP অ্যাড্রেস, তোমার আগের অ্যাক্টিভিটি বা লোকেশন তথ্যের অন্যান্য সোর্স যদি সাজেস্ট করে যে, তুমি হয়ত বাড়ির কাছাকাছি আছো, তাহলে তুমি কোথায় আছো তা অনুমান করতে বাড়ির লোকেশন ব্যবহার করা হবে।
আমার লোকেশন কে দেখতে পাবে?
এটি তোমার উপর নির্ভর করে। Google লোকেশন শেয়ারিং ব্যবহার করলে, Google পরিষেবা জুড়ে বন্ধু ও পরিবারের সাথে তোমার রিয়েল-টাইম লোকেশন শেয়ার করতে পারবে।
তুমি লোকেশন শেয়ার করছো কিনা দেখো
ডিফল্ট হিসেবে লোকেশন শেয়ারিং বন্ধ থাকে। তোমার রিয়েল-টাইম লোকেশন শেয়ার করতে চাইলে, কার সাথে এবং কত সময় পর্যন্ত শেয়ার করতে চাইছো, তা বেছে নিতে হবে। যেকোনও সময়ে লোকেশন শেয়ারিং বন্ধ করতে পারবে।
Google-এ শেয়ার করা
যখন আমি Google-এ শেয়ার করি তখন অন্যরা কী দেখতে পারবেন?
Google পরিষেবা জুড়ে অন্যরা তোমার সম্পর্কে কী দেখতে পাবে তা তুমি কী এবং কীভাবে শেয়ার করো তার উপর নির্ভর করে:
সর্বজনীনভাবে শেয়ার করা
তুমি Google Maps-এর মতো কোনও অ্যাপে কন্ট্রিবিউট করলে, অন্যরা তোমার নাম এবং ছবি দেখতে পাবেন। যেমন, তোমার পছন্দের আইসক্রিমের দোকানকে রেটিং দিলে, অন্যরা তোমার রেটিং, নাম এবং ছবি দেখতে পাবেন। তবে স্টোরটিকে যখন তারা Google Maps-এ দেখবেন তখনই তা সম্ভব হবে।
ব্যক্তিগতভাবে শেয়ার করা
তুমি যদি অন্যদের সাথে ফটো, ভিডিও এবং ডকুমেন্ট শেয়ার করো, তাহলে তাদের সাথে শেয়ার করা কন্টেন্টের সাথে তোমার নাম এবং ছবি দেখা যাবে।
অন্যদের সাথে শেয়ার করার আগে ভালো করে ভেবে নাও এবং কতটা অ্যাক্সেস দিতে চান সেটি দেখে নাও। যেমন, Google Drive-এর ফোল্ডার বা Google Photos-এর অ্যালবামের মতো কন্টেন্টে অ্যাক্সেস শেয়ার করলে, তুমি সেখানে নতুন কন্টেন্ট যোগ করলে, সেইগুলিতেও হয়তো অন্যদের অ্যাক্সেস থাকবে।
ফটো, ভিডিও এবং ডকুমেন্টের মতো যেসব কন্টেন্ট শেয়ার করি, কারা সেগুলি দেখতে পারবেন?
তোমার ব্যবহার করা Google পরিষেবায় তুমি অন্যান্য ব্যক্তির সাথে নির্দিষ্ট কন্টেন্ট শেয়ার করতে পারবে।
মনে রাখবে তুমি কারও সাথে কিছু শেয়ার করলে, তিনি সেটি আবার শেয়ার করতে পারবেন এবং এমনকি Google-এর বাইরের কোনও অ্যাপ ও সাইটেও শেয়ার করতে পারবেন।
তুমি নিজের অ্যাকাউন্ট থেকে যেকোনও সময় কন্টেন্ট মুছে দিতে পারো, কিন্তু এর ফলে তোমার শেয়ার করা কন্টেন্টের কপি মুছে যায় না।
ভেবেচিন্তে শেয়ার করো এবং শুধু তুমি বিশ্বাস করো এমন কোনও ব্যক্তির সাথে শেয়ার করো।
Google আমার ব্যক্তিগত তথ্য কখনও অন্যদের সাথে শেয়ার করে?
আইনি কারণের মতো সীমিত ক্ষেত্র ছাড়া আমরা Google-এর বাইরের কোম্পানি, সংস্থা বা ব্যক্তির সাথে তোমার ব্যক্তিগত তথ্য শেয়ার করি না।
যদি তোমার কাছে স্কুলের থেকে পাওয়া কোনও একটি Google অ্যাকাউন্ট (একটি Google Workspace for Education অ্যাকাউন্ট) থাকে, তাহলে স্কুল অ্যাডমিনিস্ট্রেটর যিনি অ্যাকাউন্ট ম্যানেজ করছেন তার কাছে তোমার তথ্যের অ্যাক্সেস থাকবে।
স্কুল অ্যাডমিনের অ্যাক্সেস করা
তোমার স্কুল অ্যাডমিন Google Workspace for Education অ্যাকাউন্ট সম্পর্কিত নিচে উল্লেখ করা তথ্য হয়ত অ্যাক্সেস করতে পারবে:
- আপনার অ্যাকাউন্টে স্টোর করা তথ্য অ্যাক্সেস করা এবং রেখে দেওয়া, যেমন আপনার ইমেল
- আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পরিসংখ্যান দেখা; যেমন, আপনি কতগুলি অ্যাপ ইনস্টল করেন
- আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা
- আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিলম্বিত করা বা বন্ধ করা
- প্রযোজ্য আইন, নিয়ম, আইনি প্রক্রিয়া বা প্রয়োগযোগ্য সরকারি অনুরোধ পূরণ করার জন্য আপনার অ্যাকাউন্টের তথ্য পাওয়া
- আপনার তথ্য বা গোপনীয়তা সেটিংস মোছা বা এডিট করা সম্পর্কে আপনার ক্ষমতা সীমিত করা
Google তোমার তথ্য কেন শেয়ার করতে পারে
তুমি যখন অনুমতি দেবে
যেমন, তুমি Google Assistant-এর সাহায্যে একটি পিৎজার অর্ডার দিলে রেস্তোরাঁর সাথে তোমার নাম বা ফোন নম্বর শেয়ার করার আগে তোমার অনুমতি নেওয়া হবে। Google কীভাবে থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবার সাথে নিরাপদে ডেটা শেয়ার করতে তোমাকে সাহায্য করে তা দেখো
উপরে করা উল্লেখ মতো, ডোমেন অ্যাডমিনিস্ট্রেটরের সাথে।
এক্সটার্নাল প্রসেসিংয়ের জন্য, আমরা যেসব কোম্পানির সাথে কাজ করি, তাদের সাথে তোমার ব্যক্তিগত ডেটা শেয়ার করি। যাতে তারা ডেটা প্রসেস করতে পারে। ডেটা আমাদের নির্দেশ অনুসারে প্রসেস করা হয়। যেমন, গ্রাহক সহায়তায় আমাদের সাহায্য করার জন্য আমরা এক্সটার্নাল কোম্পানির সুবিধা ব্যবহার করি এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে কোম্পানির সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে হয়।
আইনের উদ্দেশ্যে
আমরা যদি মনে করি যে নিচের কারণের জন্য প্রয়োজন হতে পারে, তাহলে Google-এর বাইরে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারি:
- কোনও প্রযোজ্য আইন, রেগুলেশন, আইনি প্রক্রিয়া বা প্রয়োগযোগ্য সরকারি অনুরোধ পালন করা।
- সম্ভাব্য লঙ্ঘনের তদন্ত সহ পরিষেবার শর্তাবলী প্রয়োগ করা।
- জালিয়াতি, নিরাপত্তা বা প্রযুক্তিগত সমস্যা শনাক্ত, প্রতিরোধ অথবা অন্যথায় মোকাবিলা করার জন্য।
- আইনের শর্ত বা অনুমোদন অনুযায়ী Google, আমাদের ব্যবহারকারী বা জনসাধারণের অধিকার, সম্পত্তি অথবা নিরাপত্তা সম্পর্কিত ক্ষতির বিরুদ্ধে নিরাপত্তা।
তথ্য এবং পছন্দমতো সাজিয়ে নেওয়া
Google আমার সম্পর্কে কোন ডেটা সংগ্রহ করে?
Google পরিষেবা ব্যবহার করার সময়, তোমাকে পরিষেবা প্রদান করতে, তোমার জন্য আরও উপযোগী করে তুলতে এবং Google কেন ডেটা সংগ্রহ করে? নিবন্ধে উল্লেখ করা অন্যান্য কারণের জন্য আমরা তথ্য সংগ্রহ করি।
সেটিংসে পরিবর্তন করে, আমরা কোন ডেটা সংগ্রহ করি এবং কীভাবে সেটি ব্যবহার করা হয় এর উপর বিধিনিষেধ আরোপ করতে পারো। যেমন, Google অ্যাকাউন্টে YouTube ইতিহাস সেভ করতে না চাইলে, তুমি YouTube ইতিহাস বন্ধ করতে পারবে। Google কোন ডেটা সেভ করবে সেটি কীভাবে বেছে নেব? বিভাগ থেকে জানো।
ডেটা কী?
তোমার ব্যক্তিগত তথ্যে আমাদেরকে দেওয়া তোমার নাম ও ইমেল আইডির মতো তথ্য যা তোমাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করতে সাহায্য করে, সেগুলি অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও, Google অ্যাকাউন্টে তোমার সাথে সম্পর্কিত তথ্যের মতো অন্যান্য ডেটা যা প্রয়োজন অনুযায়ী Google তোমার সাথে লিঙ্ক করে সেগুলিও অন্তর্ভুক্ত থাকে।
তোমার ব্যক্তিগত তথ্যের মধ্যে দুই ধরনের বিষয় অন্তর্ভুক্ত থাকে:
যেসব জিনিস তুমি তৈরি করো বা দাও
তুমি Google অ্যাকাউন্ট তৈরি করার সময়, তোমার নাম এবং পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য আমাদের দাও।
এছাড়া, তোমার তৈরি করা, আপলোড করা অথবা অন্যদের থেকে পাওয়া কন্টেন্ট সেভ করতে পারবে, যেমন ইমেল মেসেজ ও ফটো ইত্যাদি।
Google-এ তুমি যেসব কাজ করো
আমাদের পরিষেবাগুলিতে আপনার অ্যাক্টিভিটি বা কার্যকলাপ সম্পর্কিত তথ্য আমরা সংগ্রহ করি, যাতে আপনাকে আরও উন্নত অভিজ্ঞতা দেওয়া যায়। এই তথ্যের মধ্যে থাকতে পারে আপনি যেসব শব্দ সার্চ করেন, যেসব ভিডিও দেখেন, যাদের সাথে যোগাযোগ করেন বা কন্টেন্ট শেয়ার করেন এবং আপনার Chrome ব্রাউজিং ইতিহাস।
Google পরিষেবা অ্যাক্সেস করতে আপনি যেসব অ্যাপ, ব্রাউজার এবং ডিভাইস ব্যবহার করেন, আমরা সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করি। এই তথ্য আমাদের এমন সব ফিচার প্রদান করতে সাহায্য করে, যা আপনার ব্যাটারির চার্জ কমে গেলে স্ক্রিনের আলো কমিয়ে দিতে পারে।
আমরা আপনার লোকেশন প্রসেস করি, যেমন আপনি যখন প্রতিটি মোড়ের দিকনির্দেশের মতো ফিচারগুলি ব্যবহার করেন। আরও জানতে, লোকেশন বিভাগ দেখুন।
Google কেন ডেটা সংগ্রহ করে?
আমাদের পরিষেবা প্রদান করতে, সেগুলিকে আপনার জন্য আরও কার্যকর করে তুলতে এবং 'আমরা যেভাবে ডেটা ব্যবহার করি' বিভাগে বর্ণিত অন্যান্য কারণের জন্য আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি।
যেমন, Google Maps আপনাকে ট্রাফিক এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করতে পারে, কারণ এটি আপনার বর্তমান লোকেশনের তথ্যের (আপনার ডেটা) সাথে বিভিন্ন পাবলিক ডেটা (ম্যাপ এবং পাবলিক জায়গা সংক্রান্ত তথ্য) মিলিয়ে কাজ করে।
আমরা যেভাবে ডেটা ব্যবহার করি
আমাদের পরিষেবা প্রদান করতে
আমাদের পরিষেবা প্রদান করতে আমরা ডেটা ব্যবহার করি; যেমন, আপনাকে সঠিক ফলাফল দেখানোর জন্য আপনার সার্চ করা প্রসেস করা।
আমাদের পরিষেবাগুলি রক্ষণাবেক্ষণ এবং উন্নত করা
আমাদের পরিষেবার ব্যবহার চালিয়ে যেতে এবং সেগুলিকে আরও উন্নত করতে ডেটা আমাদের সাহায্য করে। যেমন, পরিষেবা কখন ব্যাহত হচ্ছে আমরা তা ট্র্যাক করতে পারি। এবং কোন কোন সার্চ করা শব্দে সচরাচর বেশি বানান ভুল হয় তা বুঝতে পারলে, আমাদের সব পরিষেবা জুড়ে ব্যবহার করা বানান পরীক্ষার ফিচার আরও উন্নত করতে আমাদের সুবিধা হয়।
নতুন পরিষেবা বিকাশ করা
নতুন পরিষেবা তৈরি করতে ডেটা আমাদের সাহায্য করে। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের প্রথম ফটো অ্যাপ Picasa-তে লোকজন কীভাবে তাদের ফটো সাজিয়ে রাখতেন, তা আমরা বুঝতে পেরেছিলাম এবং সেই ডেটা ব্যবহার করেই আমরা Google Photos ডিজাইন ও লঞ্চ করতে পেরেছি। আর আমাদের জেনারেটিভ AI প্রোডাক্টসহ বিভিন্ন পরিষেবার সাথে আপনার ইন্টার্যাকশন আমরা এই পরিষেবাগুলি ডেভেলপ ও নতুন কিছু তৈরির কাজে ব্যবহার করতে পারি।
নিজের মতো সাজানো পরিষেবা প্রদান করা, বিষয়বস্তু এবং বিজ্ঞাপন সহ
আপনার পছন্দমতো কন্টেন্ট প্রদান করার জন্য আমরা ডেটা ব্যবহার করি; যেমন, আপনার ভালো লাগতে পারে এমন ভিডিওর সাজেশন। আপনার সেটিংস এবং বয়সের ওপর ভিত্তি করে, আপনার আগ্রহ অনুযায়ী আমরা আপনাকে পছন্দমতো বিজ্ঞাপন দেখাতে পারি।
কর্মক্ষমতা পরিমাপ করা
এছাড়াও আমাদের পরিষেবাগুলি কতটা কার্যকরভাবে কাজ করছে তা পরিমাপ করতে এবং সেগুলি কীভাবে ব্যবহার করা হচ্ছে তা বুঝতে আমরা ডেটা ব্যবহার করি
আপনার সাথে যোগাযোগ করা
আমরা যদি কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করি, তবে আপনার ইমেল আইডিতে আপনাকে বিজ্ঞপ্তি পাঠাতে পারি
Google, আমাদের ব্যবহারকারী এবং জনগণের সুরক্ষা করা
অনলাইনে লোকজনকে আরও নিরাপদ রাখতে আমরা ডেটা ব্যবহার করি, যেমন জালিয়াতি শনাক্ত করা এবং তা প্রতিরোধ করা
পছন্দমতো জিনিস সাজানোর জন্য, Google ডেটার ব্যবহার কীভাবে করে?
আমরা আপনার জন্য আমাদের অ্যাপ ও সাইট কাস্টমাইজ করতে, আমাদের সংগ্রহ করা তথ্য ব্যবহার করি, যেমন:
- আপনার পছন্দ হতে পারে এমন ভিডিওর সাজেশন
- আপনার Google পরিষেবা ব্যবহারের ধরনের ওপর ভিত্তি করে তৈরি করা নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ (নিরাপত্তা যাচাই লিঙ্কে দেখুন)
আপনার পছন্দমতো বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রেও আমরা ডেটা ব্যবহার করি; তবে সেটিংস বন্ধ করা থাকলে বা নির্দিষ্ট কিছু বয়সের ক্ষেত্রে এমনটা করা হয় না।
আমি যে বিজ্ঞাপন দেখছি Google সেটি পছন্দমতো বেছে নেয়?
আমরা চেষ্টা করি আপনাকে দেখানো বিজ্ঞাপনগুলি যেন আপনার জন্য যতটা সম্ভব কার্যকর হয়। তবে নির্দিষ্ট কিছু বয়সের ক্ষেত্রে অথবা যারা 'পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বেছে নেওয়ার সুবিধাটি বন্ধ করে রেখেছেন, আমরা তাদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখাই না।
তবে বিজ্ঞাপনগুলি আপনার পছন্দমতো না সাজিয়েও আমরা সেগুলিকে আপনার জন্য উপযোগী করে তুলতে পারি। যেমন, আপনি যদি "নতুন জুতো" লিখে সার্চ করে ফলাফলের কোনও পৃষ্ঠা দেখেন, তবে সেখানে কোনও স্নিকার কোম্পানির বিজ্ঞাপন আপনার চোখে পড়তে পারে। দিনের কোন সময়, আপনার সাধারণ লোকেশন এবং আপনি বর্তমানে যে পৃষ্ঠার কন্টেন্ট দেখছেন, এই ধরনের সাধারণ বিষয়ের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানো হতে পারে।
তোমার নিয়ন্ত্রণে আছে
Google আমার অ্যাকাউন্টে কী কী সেভ করবে, তা আমি কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি?
আপনি যখন Photos-এর মতো কোনও Google পরিষেবা ব্যবহার করেন, তখন এমন কিছু সেটিংস থাকে যার মাধ্যমে আপনি আপনার ফটোগুলি ব্যাক-আপ এবং সিঙ্ক করতে চান কিনা, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন।
এছাড়াও, এমন সেটিংস আছে যার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে Google পরিষেবাতে আপনার অ্যাক্টিভিটি সম্পর্কিত তথ্য, ইতিহাস হিসেবে আপনার Google অ্যাকাউন্টে সেভ করা হবে কিনা এবং Google পরিষেবা আপনার অভিজ্ঞতা পছন্দমতো করে তুলতে আপনার Google অ্যাকাউন্টে থাকা তথ্য ব্যবহার করতে পারবে কিনা।
Search পরিষেবায় পছন্দমতো সাজেশন
Search, Maps, Shopping, Hotels, Flights, Translate ও News-এর মতো Search পরিষেবা আপনার Google অ্যাকাউন্টে থাকা তথ্য, যেমন আপনার প্রোফাইল সংক্রান্ত তথ্য ও সেভ করা ইতিহাস ইত্যাদির ভিত্তিতে আপনাকে পছন্দমতো সাজেশন দিতে পারবে কিনা তা আপনি বেছে নিতে পারবেন। যেমন, Search পরিষেবা আপনার আগ্রহ অনুযায়ী AI উত্তর কাস্টমাইজ করার জন্য সেই তথ্য ব্যবহার করতে পারবে।
Search Services History
Search পরিষেবাতে আপনার অ্যাক্টিভিটি সেভ করে, যেমন আপনার করা সার্চ ও সাধারণ লোকেশনের মতো সংশ্লিষ্ট তথ্য। Search পরিষেবাতে আপনার অভিজ্ঞতা পছন্দমতো কাস্টমাইজ করতে আপনার অ্যাক্টিভিটি ব্যবহার করা হয়। যেমন, আপনি টাইপ করা শুরু করলে, সাজেশন হিসেবে আগের সার্চ দেখতে পাবেন। এছাড়াও, AI মডেল সহ Google পরিষেবা ও প্রযুক্তি উন্নত করতে এবং Google, তার ব্যবহারকারী ও লোকজনকে সুরক্ষিত রাখতে, Google আপনার Search পরিষেবার ইতিহাস সংক্রান্ত ডেটা ব্যবহার করে।
Google Play পছন্দমতো সাজিয়ে নেওয়া
আপনার অভিজ্ঞতা আরও পছন্দমতো করে তুলতে Google Play আপনার Google অ্যাকাউন্টের তথ্য, যেমন Google Play Store থেকে আপনার কেনা ও ডাউনলোড করা আইটেমের বিষয়ে তথ্য ব্যবহার করতে পারবে কিনা, তা আপনি বেছে নিতে পারেন। যেমন, আপনি যেসব অ্যাপ ব্যবহার করেন সেগুলি থেকে Google Play তথ্য সংগ্রহ করে আপনাকে আরও পছন্দমতো অ্যাপ সাজেস্ট করতে পারবে।
Google Play ইতিহাস
আপনার Google অ্যাকাউন্টে আপনার Google Play অ্যাক্টিভিটি সেভ করে, যেমন আপনার ডিভাইসে খোলা অ্যাপ। এই অ্যাক্টিভিটি Google পরিষেবা জুড়ে আপনার অভিজ্ঞতা পছন্দমতো করে তুলতে ব্যবহার করা যেতে পারে, যেমন আপনি যে অ্যাপ খুঁজছেন তা আরও দ্রুত খুঁজে পেতে সাহায্য করা।
ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি
Google TV-র মতো কিছু Google সাইট ও অ্যাপে আপনার অ্যাক্টিভিটি সেভ করে এবং এতে লোকেশনের মতো সংশ্লিষ্ট তথ্য অন্তর্ভুক্ত। এছাড়াও, যেসব সাইট, অ্যাপ ও ডিভাইস Google পরিষেবা ব্যবহার করে, তা থেকে এটি সিঙ্ক করা Chrome ইতিহাস ও অ্যাক্টিভিটি সেভ করে। Google পরিষেবাগুলিতে আপনাকে আরও ভালো সাজেশন এবং আরও পছন্দমতো অভিজ্ঞতা প্রদান করতে আপনার অ্যাক্টিভিটি ব্যবহার করা হয়।
YouTube ইতিহাস
YouTube ব্যবহার করার সময় আপনি যেসব ভিডিও দেখেন এবং যা কিছু সার্চ করেন, এটি তা সেভ করে রাখে। আপনার YouTube ইতিহাস আরও ভালো সাজেশন দেওয়া ও আপনি যেখানে দেখা শেষ করেছিলেন সেখান থেকে শুরু করার মতো কাজে সাহায্য করতে ব্যবহার করা হয়।
Gemini অ্যাপ অ্যাক্টিভিটি
AI মডেল সহ Google পরিষেবা উন্নত করার ব্যাপারে সাহায্য পেতে, Google আপনার করা চ্যাটের মতো Gemini অ্যাক্টিভিটি এবং Gemini-র মাধ্যমে আপনি যা শেয়ার করেন (যেমন ফাইল ও ফটো) সেসব ব্যবহার করতে পারবে কিনা, তা আপনি বেছে নিতে পারেন। এছাড়াও, আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন আপনি যেখানে চ্যাট শেষ করেছিলেন, যেকোনও সময় সেখান থেকে চ্যাট শুরু করা।
আমি কীভাবে আমার ডেটা মুছব?
আপনার Google অ্যাকাউন্টে সেভ করা ডেটা আপনি চাইলে মুছে ফেলতে পারেন। আপনি স্থায়ীভাবে মুছে ফেলার জন্য যে ডেটা বেছে নেন, তা আমাদের সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়। আমাদের সার্ভার থেকে এই ডেটা সম্পূর্ণভাবে মুছে ফেলা অথবা এমনভাবে সেভ করা যাতে সেটির সাথে আপনার কোনও যোগসূত্র না থাকে এবং এটি নিশ্চিত করতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করি।
আপনার Google অ্যাকাউন্টে সেভ করা আপনার যাবতীয় অ্যাক্টিভিটি যেমন আপনি কী কী প্রম্পট লিখেছেন, কী সার্চ করেছেন কিংবা কী পড়েছেন ও দেখেছেন, তা পর্যালোচনা করতে আমার অ্যাক্টিভিটি বিভাগটি পড়ুন। আপনি চাইলে আপনার অ্যাক্টিভিটির নির্দিষ্ট কোনও অংশ অথবা নির্দিষ্ট সময়ের সব অ্যাক্টিভিটি মুছে ফেলতে পারেন।
আপনি চাইলে আপনার অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে ফেলার বিকল্পও বেছে নিতে পারেন।
আমি কীভাবে আমার কন্টেন্ট ডাউনলোড করব?
আপনার কন্টেন্টের মধ্যে ইমেল, ফটো, ভিডিও, ডকুমেন্ট, শিট, কমেন্ট, পরিচিতি এবং ক্যালেন্ডার ইভেন্টের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে।
আপনার কন্টেন্টের একটি আর্কাইভ তৈরি করতে আপনার ডেটা ডাউনলোড করুন বিভাগটি পড়ুন — এটি আপনি ব্যাক-আপ হিসেবে রাখতে পারেন অথবা অন্য কোনও পরিষেবা ব্যবহার করে দেখতে চাইলে অন্য কোম্পানিতেও নিয়ে যেতে পারেন।
সাইন-আউট করার পর আমি কী কী নিয়ন্ত্রণ করতে পারি?
এমনকি আপনি সাইন-আউট করে থাকলেও, Google কীভাবে ব্যবহার করবেন তা বেছে নেওয়ার জন্য আপনার কাছে প্রয়োজনীয় কন্ট্রোল রয়েছে। আপনি সাইন-আউট করলে, g.co/privacytools লিঙ্কে গিয়ে এইসব সেটিংস পরিবর্তন করতে পারবেন:
সার্চ কাস্টমাইজ করা
আপনাকে আরও প্রাসঙ্গিক ফলাফল এবং সাজেশন দিতে এই ব্রাউজার থেকে আপনার করা Google সার্চ ব্যবহার করা হয়।
YouTube-এ সার্চ ও দেখার ইতিহাস
আপনার দেখা ভিডিও এবং সার্চ করা বিষয়ের মতো আপনার YouTube অ্যাক্টিভিটি ব্যবহার করে YouTube পরিষেবা আরও ব্যক্তিগত ও আপনার পছন্দমতো করে তোলা হয়।
আপনি চাইলে আপনার ব্রাউজারে কিছু বা সব কুকি ব্লক করে দিতে পারেন, তবে এর ফলে ওয়েবে নির্দিষ্ট কিছু ফিচার কাজ করা বন্ধ করে দিতে পারে। যেমন, আপনি যখন সাইন-ইন করতে চাইলে, অনেক ওয়েবসাইটে কুকি চালু রাখা প্রয়োজন হয়।
এমনকি সাইন-আউট করে থাকলেও ব্যবহারকারীরা তাদের পছন্দমতো বিজ্ঞাপন দেখতে চান কিনা, তা বেছে নিতে পারেন; তবে নির্দিষ্ট কিছু বয়সের ক্ষেত্রে আমরা বিজ্ঞাপন পছন্দমতো সাজিয়ে দেখাই না।
